আব্দুল্লাহ আল মাসউদ

আব্দুল্লাহ আল মাসউদ

Bangladeshi

আব্দুল্লাহ আল মাসউদ ১৯৯২ সালের ১৬ জানুয়ারি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন এবং প্রথমে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে ঢাকার টিকাটুলী জামে মসজিদসংলগ্ন তাহফীজুল কুরআন মাদরাসায় ভর্তি হয়ে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। এরপর রাজধানীর সুপরিচিত যাত্রাবাড়ী বড় মাদরাসায় উচ্চতর ইসলামী শিক্ষা লাভ করেন এবং সাফল্যের সঙ্গে হাদিস বিভাগ সম্পন্ন করেন। মাদরাসাসমূহের সমন্বিত শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলইয়া-এর কেন্দ্রীয় পরীক্ষায় তিনি মেধার স্বাক্ষর রেখে শীর্ষস্থানীয়দের মধ্যে স্থান অর্জন করেন। পরে একই প্রতিষ্ঠানে উচ্চতর হাদিস গবেষণা (উলূমুল হাদিস) এবং ইসলামী আইন ও গবেষণা (ইফতা) বিভাগে পড়াশোনা সম্পন্ন করেন। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি, অনুবাদ, গবেষণা ও সম্পাদনার সঙ্গে যুক্ত। ইসলামী জ্ঞানচর্চাকে সহজ ও প্রাঞ্জল ভাষায় পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি মৌলিক, অনূদিত ও সম্পাদিত—বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা ও প্রকাশ করেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা বিশেরও বেশি। লেখনী ও গবেষণার মাধ্যমে ইসলাম ও মুসলিম সমাজের কল্যাণে অবদান রাখাই তাঁর অন্যতম লক্ষ্য।

1 টি বই